1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

পবিত্র রমজানে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মেহেদী হাসান, শ্যামনগর : পবিত্র রোজাকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগরে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার এ মনিটরি কার্যক্রম পরিচালিত হয়। এসময় মনিটরিং কমিটির সদস্যরা পৌরসদরের নকিপুর বাজার প্রদক্ষিন করেন।
বাজার মটিরিং টিমের সদস্যরা জানান রমজানে দ্রব্যমুল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং মানহীন/ নিম্নমানের খাবার যেন, বাজার দখলে নিতে না পারে সেজন্য মনিটরিং করা হয়েছে। সামনের দিনগুলোতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার অঙ্গীকার করে তারা আরও জানান রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। এছাড়া রোযার দিনে অতি গুরুত্বপুর্ন মাছ, মাংষ ছাড়াও ছোলা, চিনি, সুজি, তৈল, আটা ময়দা, খেজুর, শসাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন ক্রয় সীমার বাইরে না যায় এবং সিন্ডিকেট ব্যবস্থার কাছে সাধারণ ভোক্তারা জিম্মি না হয়ে পড়ে সেজন্য বাজার মনিটরিং করা হয়েছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলেও বাজার মনিটরিং টিমের প্রধান স্পষ্ট জানিয়েছেন ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট