
তালা প্রতিনিধি : তালায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩মার্চ) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমীর হলরুমে ইফতার মাহফিল পূূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী তালা উপজেলা শাখার আমীর মাওলানা মফিদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।বাংলাদেশ জামায়াত ইসলামী তালা উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য মোঃ ইয়াছিন হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর মোঃ আফতাব উদ্দীন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক গোলাম ফারুক।
এসময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলার কর্মকর্তা বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
Like this:
Like Loading...
Related