1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

যশোরে ফেসবুকের ‘ভুল প্রেমে’ বিপাকে দুই কনটেন্ট ক্রিয়েটার

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : ফেসবুকের ঝলমলে দুনিয়ায় একটু বাড়তি আলো ছড়াতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত যেতে হলো দুই নারী কনটেন্ট ক্রিয়েটারকে। তবে কঠোরতার বদলে সতর্কবার্তা আর মুচলেকাতেই শেষ হয়েছে ঘটনাটি।
যশোরের পরিচিত দুই কনটেন্ট ক্রিয়েটার রেশমা বেগম ওরফে তাসনিম ফুয়াদ এবং ডালিয়া খাতুনের বিরুদ্ধে অভিযোগ, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে আসছিলেন। সর্বশেষ সোমবার শহরের কদমতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনাকে তারা ফেসবুকে “পুলিশ লাইন থেকে মরদেহ উদ্ধার” বলে প্রচার করেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই পোস্ট, তৈরি হয় নানা গুঞ্জন ও বিভ্রান্তি।
পুলিশ সূত্র জানায়, বিষয়টি দ্রুতই প্রশাসনের ঊর্ধ্বতন মহলের নজরে আসে। এরপর মঙ্গলবার সকালে দুই কনটেন্ট ক্রিয়েটারকে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ সুপার তাদের এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, এর আগেও ঢাকার একটি অগ্নিকাণ্ডের ভিডিও যশোরের ঘটনা বলে প্রচার করা হয়েছিল। এমনকি মনিরামপুরের একটি পারিবারিক ঘটনাকেও ডাকাতি হিসেবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনায় সামাজিক অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি হচ্ছিল বলে অভিযোগ পুলিশের।
শেষ পর্যন্ত ভবিষ্যতে আর এমন ‘ভুল গল্প’ ছড়াবেন না—এই শর্তে দুইজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়ালে আইনের কঠোর মুখোমুখি হতে হবে তাদের।
ফেসবুকের রঙিন দুনিয়ায় ভাইরাল হওয়ার নেশা কখনও কখনও বাস্তবতার সঙ্গে দূরত্ব তৈরি করে—যশোরের এই ঘটনাটি যেন সেই কথাই আবার মনে করিয়ে দিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।