1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা ‌জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক শ্যামনগরের আমিনুর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার সহকারী শিক্ষক আমিনুর রহমান। উপজেলা সদরের ১৩নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে তিনি কর্মরত আছেন। তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আতিয়ার রহমানের পুত্র।
শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা বিজ্ঞান বিষয়ে অনার্স, মাস্টার্স সমাপ্ত করেছেন। জানা যায় শিক্ষা জীবনে তিনি সকল শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন। গুণী শিক্ষক বাছাই-২০২৫এ ১০০ নম্বরের বিভিন্ন প্রশ্ন পত্রের মধ্যে তিনি ৯৪ নম্বর পেয়েছেন।
তিনি ২০১৪ সালের ২৬ নভেম্বর গাবুরা ইউপির ৫১ নং জেলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবনের প্রথম শুরু করেন। পরবর্তীতে বদলী হয়ে ২০১৬ সালের ১এপ্রিল ১৩নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে অদ্যাবধী কর্মরত আছেন।
তিনি কাব স্কাউট ইউনিট লিডার, কোভিডকালিন সময়ে বাংলা বিষয়ে মাস্টার ট্রেনার মূল্যায়ন বিষয়ে, ডিজিটাল কন্টেন তৈরী করেন, মুক্ত পাঠের প্রশিক্ষণার্থী, শিক্ষক বাতায়নের কন্টেন ক্রিয়েটার। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। আমিনুর রহমান জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলুসহ অন্যান্য অভিনন্দন জ্ঞাপন করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।