1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোর শিক্ষাবোর্ডে ভেন্যুকেন্দ্র বাতিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার সব ভেন্যুকেন্দ্র বাতিল করেছে। এখন থেকে কোনো কেন্দ্রে স্থান সংকুলান না হলে ভেন্যুকেন্দ্রের পরিবর্তে শিক্ষার্থীদের নিকটবর্তী মূল কেন্দ্রে যুক্ত করা হবে।
সূত্র জানায়, খুলনা বিভাগের ১০ জেলায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে ২৯৯টি। এর মধ্যে স্থান সংকুলান না হলে অতিরিক্ত প্রতিষ্ঠানকে ভেন্যুকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে বোর্ডের অধীনে এমন ভেন্যুকেন্দ্রের সংখ্যা ছিল ১৪০টি। দীর্ঘদিন ধরে এসব ভেন্যুকেন্দ্রে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ থাকায় বোর্ড এ সিদ্ধান্ত নেয়। গত ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত চিঠি জারি করে কর্তৃপক্ষ।
যশোর সদর উপজেলার খাজুরা এন.এম. মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নূরুন্নাহার বলেন,বোর্ডের নির্দেশনা পেয়ে তাদের কেন্দ্র পার্শ্ববর্তী নিউটাউন বালিকা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব বোর্ডে পাঠানো হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.মো. আব্দুল মতিন জানান, যেসব প্রতিষ্ঠান ভেন্যুকেন্দ্র করে নিজেদের শিক্ষার্থীদের পরীক্ষা নিত, তাদের এখন নিকটস্থ মূল কেন্দ্রে যুক্ত হতে হবে। এজন্য ২০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে আবেদন জানাতে বলা হয়।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শেখ আমিনুল ইসলাম জানান, ইতোমধ্যে ৯৫ শতাংশ কেন্দ্র বোর্ডকে অবহিত করেছে। বাকি কেন্দ্রগুলোকে বোর্ড স্বয়ংক্রিয়ভাবে পার্শ্ববর্তী মূল কেন্দ্রের সঙ্গে যুক্ত করে দেবে। এখন থেকে আর কোনো ভেন্যুকেন্দ্র থাকবে না।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।