1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

মোরেলগঞ্জে বাস চাপায় শিক্ষকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদুর রহমান (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পিংগাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম আহম্মেদ খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষক আসাদুর রহমান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কান্তি জানান, আসাদুর রহমান সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে দুর্ঘটনার শিকার হন। এসময় ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কচুয়া থানার ওসি মো. শামিম আহম্মেদ খান জানান, দুর্ঘটনার পর ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট