1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দেশে ডলার সংকট নেই, যত খুশি আমদানি করা যাবে: গভর্নর

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রমজানে পণ্য আমদানি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘দেশে এখন কোনো ডলার সংকট নেই। ফলে ব্যবসায়ীরা প্রয়োজন অনুযায়ী যত খুশি আমদানি করতে পারবেন। ব্যাংকিং খাতে আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই।’
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহসান এইচ মনসুর।
গভর্নর বলেন, ‘রমজানকে কেন্দ্র করে বাজারে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয় প্রতিটি পণ্যের আমদানি আগের তুলনায় বেড়েছে। অতীতে অর্থপাচারের কারণে আমদানির হিসাব উল্টো দেখানো হতো। এখন প্রকৃত তথ্য দৃশ্যমান।’
আহসান এইচ মনসুর বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার বিনিময়হার বাজারভিত্তিক করা হয়েছে। এতে আমরা সফল হয়েছি। ব্যাংকিং খাতে এখন আমদানিতে কোনো সমস্যা নেই। যার সমস্যা, সেটা তার নিজের।’
দেশের ব্যাংকিং খাতের দুরাবস্থা প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা ভেবেছিলাম ঋণখেলাপি হার ২০ শতাংশ হবে; কিন্তু এখন তা দাঁড়িয়েছে অকল্পনীয় ৩৫ শতাংশে। ধাপে ধাপে সব সমস্যা সমাধান করা হবে। বন্ড মার্কেট, স্টক মার্কেট এবং ইন্স্যুরেন্স খাতের দুর্বলতার প্রভাব ব্যাংকগুলোর ওপর পড়ছে। এসব আস্থাহীনতা থেকে বের হয়ে আসতে হবে।’
গভর্নর বলেন, বাজার স্থিতিশীলতার জন্য সরকারের নীতিগত পরিবর্তন প্রয়োজন। সম্প্রতি ডিপোজিট হার ৬ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশে উন্নীত হয়েছে। সরকারি ব্যাংক থেকে সরকারের আমানত উত্তোলন কমলে ডিপোজিট আরও বাড়বে।
তিনি আরও জানান, ‘অতীতে রাজনৈতিক প্রভাবেই ব্যাংক খাতে সংকট তৈরি হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান দ্রুত অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে।’
পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূত কার্যক্রম প্রসঙ্গে গভর্নর বলেন, ইসলামী ধারার পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।