1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

সুন্দরবনে চোরা শিকারিদের হরিণ রাখার খাঁচা ভাঙ্গলো বনরক্ষীরা

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি : সুন্দরবন পূর্ব বন বিভাগের স্মার্ট টিমের বনরক্ষীরা এবার কোকিলমনি টহল ফাঁড়ির বনাঞ্চলে ভেঙে দিয়েছে শিকারিদের ফাঁদে আটকে পরা জীবিত হরিণ রাখার খাঁচা। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টিম- ১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেস্ট টহল ফাঁড়ির তিনকোনা আইল্যান্ড সুন্দরবনের মধ্যে হেঁটে টহলের সময় হরিণ রাখার একটি খাঁচা দেখতে পায়। চোরা শিকারিরা সুন্দরবনের গহীনে নাইলনের ফাঁদ দিয়ে হরিণ ধরে জীবিত হরিণ রাখার জন্য বনের মধ্যে একটি খাঁচা তৈরি করে রেখেছে। সুন্দরবনের গাছের মধ্যে বিশেষ কায়দায় এ খাঁচা বানানো হয়েছে। খাঁচায় রাখা হরিণ শিকারীরা সুবিধা মতো সময় পাচার করে নিয়ে যায় বলে ধারনা বনরক্ষীদের। ফরেস্টার দিলীপ মজুমদার বলেন, এতদিন সুন্দরবনের মধ্যে টহলের সময় হরিণ ধরার ফাঁদ পেয়েছি। এবারে পেলাম জীবিত হরিণ রাখার খাঁচা। খাঁচার ধরন দেখে ধারণা করা যায় শিকারিরা হরিণ ধরে জীবিত হরিণ এ খাঁচার মধ্যে রাখে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বনের মধ্যে পাওয়া হরিণ রাখার খাঁচা ভেঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দিলীপ মজুমদার জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট