1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

দিঘলিয়ার গাজীরাটে ধানের শীষের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
এস.এম.শামীম, দিঘলিয়া : খুলনা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলালের সমর্থনে দিঘলিয়া উপজেলার গাজীরাট ইউনিয়নে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর গাজীরাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়কসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ প্রচার মিছিল। মিছিলে নেতৃত্ব দেন গাজীরাট ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা।মিছিলে হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে ধানের শীষের সমর্থনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান রানা, দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীরাট ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুকিত আলী, সাধারণ সম্পাদক বাদশা গাজী, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম জাকির, যুবদল নেতা মিল্লাত বকতিয়ার, ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল আলম সানি, সবুজ মোল্লা, মেজবাহ গাজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নবাব মোল্লা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রনেতা রিয়াজুল, রিফাজুল, দিদার গাজী ও রমজান মোল্লা। এছাড়াও কৃষক দলের সভাপতি হুমায়ুন খান ও সাধারণ সম্পাদক মহসিন শেখ, শ্রমিক দলের সভাপতি কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক মিশার মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিকদার ও সাধারণ সম্পাদক আশরাফুল শেখ উপস্থিত ছিলেন।
এছাড়া গাজীরাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
নেতারা বক্তব্যে বলেন, ধানের শীষই জনগণের আশা-ভরসার প্রতীক। আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট