1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :

ফকিরহাটে আস্থা সেবা সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে আস্থা সেবা সংস্থার প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শণ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব এম এ আখের। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় তিনি প্রথমে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা এলাকার রত্নার খালে ভাসমান সবজি চাষ পরিদর্শণ করেন। পরে তিনি আস্থা সেবা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত নলধা উকিলপাড়া চম্পা বেগমের বাড়ি বায়োগ্যাস প্লান্ট, ভার্মি কম্পোস্ট স্যার ও মুক্তাচাষ পরিদর্শণ করেন। এরপর তিনি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ নারী ও যুব সমাজের নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক পরির্তনের উদ্দেশ্যে রেজিলিয়েন্ট কমিউনিটি স্টেক হোল্ডার সংলাপে উঠান বৈঠকে মিলিত হন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আস্থা সেবা সংস্থার সভাপতি মো: অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি শাহ মো: জিয়াউর রহমান, সাধারন সম্পাদক জিয়াউর কবির বাবু, কোষাধ্যক্ষ সরদার নিশাত, সাংঠনিক সম্পাদক মিজানুর কবির, সদস্য আজাদুল রহমান সুমন, সোহেল সরদারসহ অন্যান্যরা। যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব এম এ আখের বলেন, কৃষিতে আধুনিক উন্নয়নে এ ধরনের সংগঠনগুলোর এরুপ উদ্যোগ বেকার সমস্যার সমাধান করবে। এছাড়া এলাকার আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করবে। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের এই প্রকল্পের কাজের অগ্রগতির জন্য সহযোগিতার আশ্বাস দেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট