1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

মোংলায় নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : মোংলা পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোংলা নৌ- পুলিশ। নিহতের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় পশুর নদীর সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীর উপুর হওয়া মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল পশুর নদীর তীরে একটি লাশ স্থানীয় মানুষের নজরে পরলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে মরদেহ দেখে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখন পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট