1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :

শ্রমিক লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রমজান শেখ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগের রাজনীতি থেকে সরে এসে বিএনপিতে যোগ দিয়েছেন রমজান শেখ। গত ২২ জানুয়ারি ২০২৬ বাগেরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

রমজান শেখ আগে জাতীয় শ্রমিক লীগ চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। ২০২২ সালের ২০ মে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংগঠনের সব পদ থেকে পদত্যাগ করেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির দরজা নতুনদের জন্য উন্মুক্ত। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্তমানে রমজান শেখ বাগেরহাট–১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারে সক্রিয় রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট