1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

সারা জীবন মঠবাড়িয়ার মানুষের পাশে থাকতে চান ব্যারিস্টার তৌহিদুজ্জামান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাফেজ ব্যারিস্টার তৌহিদুজ্জামান সারা জীবন মঠবাড়িয়ার মানুষের পাশে থেকে কাজ করতে চান ।  তৌহিদুজ্জামান শিক্ষা জীবনে প্রথমে ঢাকার মগবাজার দিলু রোডস্থ হিফজুল কোরআন মাদ্রাসা থেকে পবিত্র কোরআন শরীফ হেফজ সম্পন্ন করেন। পরে ২০১২ সালে ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ২০১৫ সালে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের জন্য ইংল্যান্ডের স্বনামধন্য “বিপিপি ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং ২০২০ সালে সম্মানের সাথে ব্রিটিশ ‘ল’ এ অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২১ সালে একই ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) ইন্টারন্যাশনাল বিজনেস ‘ল’ সম্পন্ন করেন। ২০২৪ সালে ৭১% নম্বর পেয়ে উক্ত ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারী ডিগ্রি অর্জন করেন এবং একই সাথে আরো একটি এলএলএম (মাস্টার্স) ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ‘ল’ ডিগ্রি সম্পন্ন করেন। ব্যারিস্টার তৌহিদুজ্জামান সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে বলেন, গরবী, দুঃখী মেহনতী মানুষদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই বলেই আমার রাজনীতিতে আসা। তৌহিদুজ্জামান আরো বলেন, ন্যায় বিচার ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য সবার আগে শিক্ষিত লোকদের রাজনীতিতে আসতে হবে এবং সমাজ থেকে মাদক নির্মুলের পাশাপাশি দুর্নীতি ও অনিয়ম দূর করতে হবে। তিনি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে তার ফুটবল প্রতীকে একটি করে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট