1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :

সুন্দরবনে ৪শ কেজি পারশে মাছ ও দুটি ট্রলারসহ ২৫ জেলে গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ সুন্দরবনে অবৈধভাবে পারশে মাছের পোনা ধরে নিয়ে যাবার পথে বনরক্ষীদের হাতে দুটি ট্রলারসহ ২৫ জেলে গ্রেফতার হয়েছে । জব্দ করা হয়েছে ৪শ কেজি পোনা। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বলেশ্বর নদীতে নিয়মিত টহলের সময় সুন্দরবন থেকে ফিরে আসা একটি ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশী করে বনরক্ষীরা দেড়শ কেজি পারশে মাছের পোনা জব্দ করেন। এ সময় ট্রলারে থাকা ১০ আরোহীকে আটক করে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকালে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসে। আটক জেলেরা হচ্ছে,ইমরান গাজী, গনি শেখ, সাহাবুদ্দিন শেখ, এনামুল শেখ, হাবিবুর শেখ, জুবায়ের মিস্ত্রী, সিরাজুল শেখ, আমিরুল শেখ, রহমান শেখ ও মহাসিন মিস্ত্রি।এদের বাড়ী খুলনার দাকোপ ও পাইকগাছা এলাকায়। আটক জেলেরা সুন্দরবনে অবৈধভাবে পারশে মাছের পোনা ধরে ট্রলার যোগে রাতের আধারে পাইকগাছার দিকে যাচ্ছিলো বলে বলে বনরক্ষীরা জানিয়েছেন। অপরদিকে, সোমবার বিকেলে সুন্দরবনের কোকিলমোনি এলাকায় আড়াইশ কেজি পারশে মাছের পোনাসহ ১৫ জেলেকে আটক করে বনরক্ষীরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনের নদীতে অবৈধভাবে ধরা পারশে মাছের পোনসহ আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট