1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে জসিম হাওলাদার নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত জসিম হাওলাদার উপজেলার পাতাকাটা গ্রামের আঃ হক হাওলাদারের পুত্র। এ ঘটনায় জসিম হাওলাদার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৫জনকে আসামী করে রোববার সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে নথিভূক্ত আদেশ প্রদান করেন। প্রতিপক্ষের হামলায় আহত জসিম হাওলাদার বলেন, একই বাড়ির ইব্রাহিম হাওলাদারের পুত্র আল আমিন হাওলাদারের সাথে তার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গত শুক্রবার বিকেলে পাতাকাটা গ্রামের মোক্তার বাড়ির সম্মুখ সড়কে বসে জমি নিয়ে আল আমিনের সাথে তর্ক হয়। পরে আল আমিন তার দলবল নিয়ে তাকে কুপিয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন জসিমকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস জানান, আদালতের আদেশের কপি পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট