1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা পাইকগাছায় সড়ক সংস্কারের আড়ালে বিটিসিএলের ক্যাবল লুটপাট: নেপথ্যে দুই কর্মচারী মোরেলগঞ্জে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ এবং আইসিটি ও ইনোভেশন কমিটির সভা যার হক তাকে সম্মানের সাথে বুঝিয়ে দেওয়া হবে: এমপি আব্দুল আলীম মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে মারপিটের অভিযোগে মামলা দায়ের কালিয়ায় জামায়াত নেতাদের সঙ্গে এমপি জাহাঙ্গীর আলমের মতবিনিময় টুঙ্গিপাড়ায় সর্বোচ্চ সেবা প্রদান করায় সম্মাননা স্মারক পেয়েছেন ৮ প্রশাসনিক কর্মকর্তা যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ এবং আইসিটি ও ইনোভেশন কমিটির সভা

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়।

সভায় গতমাসের রেজুলেশনে উপর অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাড অপস্) মিথুন সরকার, আইসিটি সহকারী পরিচালক সুব্রত, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বেরুর রহমান, ঋশিল্পী সেন্টার হাইস্কুলের আইসিটি শিক্ষক মোঃ সাইফুল আলম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যগণ।

সাইবার অপরাধ প্রতিরোধ; মাধ্যমিক পর্যায়ের স্কুলে সাইবার প্রতিরোধে কমিটি গঠন ও কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন, প্রশিক্ষণ, সচেতনতামূলক কন্টেইন তৈরি ও সম্প্রচার করা, আইসিটি শিক্ষকদের মধ্যেমে: ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, এলাকা ভিত্তিক অনলাইন অপসংস্কৃতি প্রতিরোধ, অনলাইন মনিটরিং জোরদার, এআই জেনারেটেড তথ্য ও কন্টেইন চিহ্নিতকরণ, আমলযোগ্য অপরাধ দ্রুত আইনের আওতায় আনা, সিভিল প্রটেকশন ফোর্স তৈরি করা। আইসিটি ও ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য জেলার মোট ১৩১টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল ও শিক্ষার্থীদের ব্যবহার নিশ্চিত ও আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে তদারকিকরণ, মাস্টার ট্রেইনারদের সম্পৃক্তকরা, ইনোভেশন হাব ও নতুন নতুন কন্টেইন ধারণা সংগ্রহ ও মূল্যয়ন করা,।

সভাগুলো সঞ্চালনা করেন সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট