1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী ১০৪ বছরের বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তালা টেকনিক্যাল কলেজে এমপি’র মতবিনিময় পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান: ৪ ব্যবসায়ীকে জরিমানা, ২০ কেজি মাছ জব্দ

পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান: ৪ ব্যবসায়ীকে জরিমানা, ২০ কেজি মাছ জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এক বিশেষ পুশ বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। ২০ মে বুধবার সকালে উপজেলার কপিলমুনি কাছিঘাটা ও তালতলা রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রয় এবং ক্ষতিকর পুশ করার অপরাধে ৪ জন মাছ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। একই সাথে আনুমানিক ২০ কেজি জেলি বা তরল পুশকৃত ভেজাল চিংড়ি জব্দ করে তা বিনষ্ট করা হয়।
অভিযানটি পরিচালনা করেন পাইকগাছা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার। আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) সোহরাব হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় চিংড়ির ওজন বাড়াতে অপদ্রব্য বা জেলি পুশ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কাছিঘাটা ও তালতলা রোড এলাকার বিভিন্ন বিক্রয় কেন্দ্র ও পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় হাতেনাতে ভেজাল ও অস্বাস্থ্যকর চিংড়ি পাওয়ায় ৪ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করার পাশাপাশি মাছগুলো জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়। অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, “চিংড়ি আমাদের দেশের অন্যতম প্রধান রপ্তানিযোগ্য ও মূল্যবান সম্পদ। এই সেক্টরের সুনাম নষ্ট করতে একশ্রেণীর অসাধু চক্র চিংড়িতে ক্ষতিকর জেলি ও অপদ্রব্য পুশ করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। নিরাপদ ও মানসম্মত মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান। ভোক্তা অধিকার রক্ষা এবং চিংড়ি শিল্পের গৌরব ধরে রাখতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে মৎস্য বিভাগের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।” এলাকাবাসী ও সাধারণ মৎস্য চাষিরা মৎস্য বিভাগের এই ঝটিকা অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং স্থানীয় বাজারে নিয়মিত এমন তদারকি বজায় রাখার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।