1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

শান্তির নগরী খুলনা এখন আতঙ্কের শহর

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: একসময় দেশের শান্তিপূর্ণ নগরী হিসেবে পরিচিত খুলনা এখন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্যে ক্রমেই অস্থির হয়ে উঠছে। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকা ও ব্যস্ত সড়কগুলোতে সংঘবদ্ধ কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর, রূপসা ও ফুলবাড়ীগেটসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয়তা বেড়েছে। এসব গ্যাংয়ের সদস্যরা অধিকাংশই কিশোর ও তরুণ, যারা দলবদ্ধ হয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছে।

এসব গ্যাংয়ের বিরুদ্ধে ছিনতাই, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও সংঘবদ্ধ মারামারির ঘটনা ঘটছে। এতে সন্ধ্যার পর অনেক এলাকায় মানুষের চলাচল কমে গেছে।

ভুক্তভোগীরা জানান, দোকান বন্ধ করার সময় প্রায়ই কিশোররা এসে চাঁদা দাবি করে। না দিলে মারধর বা ভাঙচুরের হুমকি দেয়। অভিভাবকরাও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, পারিবারিক অবহেলা, বেকারত্ব, শিক্ষার অভাব, মাদকের সহজলভ্যতা ও সামাজিক অবক্ষয় কিশোর গ্যাং বৃদ্ধির প্রধান কারণ।

খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে গ্রেফতারের পর অনেকেই জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কিশোর অপরাধ দমনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি। একইসঙ্গে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নগরবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে খুলনাকে আবারও শান্তির নগরীতে ফিরিয়ে আনা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।