1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

দুর্গাপূজার ছুটি নিয়ে এনবিআরের জরুরি নির্দেশনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আসন্ন দুর্গাপূজার সরকারি ছুটিতেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে কাস্টম হাউস ও স্টেশনগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু থাকবে। এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখা হবে।
আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে ঈদের ছুটিতেও সীমিত পরিসরে কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন চালু ছিল। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি।
পরের দু’দিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।